আজ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয় শাহপরাণ মডেল স্কুলের।




আধুনিক ও মানসম্পন্ন শিক্ষার প্রসারের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করলো শাহপরাণ মডেল স্কুল। জগন্নাথপুর -সুনামগঞ্জ রোডে নাদামপুর পয়েন্টে স্কুলটির দৃষ্টিনন্দন ক্যাম্পাস অবস্থিত। বিগত ২৫/১২/২০১৮খ্রিঃ সকাল ১১.০০ ঘটিকায় মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে স্কুলটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন জগন্নাথপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এ. কে. এম মোখলেছুর রহমান। নাদামপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি জনাব হাজ্বী আব্দুর রাজ্জাক সাহেব সভাপতিত্বে ও সামছ উদ্দিন ও প্রতিষ্ঠাতা সদস্য নাসির উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বুশরা সিদ্দিকা, গীতা পাঠ করেন....... এবং সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়।



 স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের বি এস সি শিক্ষক জনাব এমরান হোসেন। অনুষ্ঠানে ২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ অত্র এলাকার সকল কোমলমতি শিক্ষার্থীদের বিশেষ অতিথি জনাব মজনু আলীর পক্ষ থেকে ক্রেস্ট বিতরনের মাধ্যমে সংবর্ধনা জানানো হয়।





 প্রধান অতিথির বক্তব্যে এ.কে.এম মোখলেছুর রহমান বলেন, শুধু বইয়ের বোঝা না চাপিয়ে শিশুদের যেন স্ব-শিক্ষায় শিক্ষিত করে তোলা যায় সে ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। মেধা ও মননে যেন থাকে সৃজনশীলতার ছাপ। স্কুল যেন আনন্দময় হয় সে ব্যাপারে সজাগ দৃষ্টি দিতে হবে। কারণ আজকের শিশুরাই ভবিষ্যতের কারিগর । অনুষ্ঠানের শুরুতে এই স্কুলের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন সাহেব ভূমি দাতা লন্ডন প্রবাসী আব্দুল কাদির সাহেবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে স্কুলের পরিচিতি এবং কারিকুলাম তুলে ধরেন। ওয়ারিদ উল্যাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক হাবিবুর রহমান সাহেব সবার মতামতের ভিত্তিতে স্কুলটিকে একটি আদর্শ স্কুলে পরিণত করতে পারেন সে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ১নং কলকলিয়া ইউপি অঞ্চলে এই প্রথম একটি গুণগত মানসম্মত মডেল স্কুল প্রতিষ্ঠা লাভ করেছে। এই স্কুলকে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব আঃ গফুর (সাবেক প্রধান শিক্ষক এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়) ও জনাব মজনু আলী (সাংগঠনিক সম্পাদক ইতালি পালেরমো শাখা আওয়ামীলীগ)। এছাড়াও বক্তব্য রাখেন মজিদ পুর গ্রামের নুরুল হক, সিরাজ মিয়া। হিজলা গ্রামের আল আমিন, সাঙ্গিয়ার গাঁও থেকে লিটন মিয়া, গোরার গাঁও ও খাশিলা থেকে স্বরস্বতী রাণী চন্দ ও পাঁপড়ি দাশ। নাদামপুর গ্রামের মুরব্বি আব্দুরূপ (বাঁশ বাড়ি) ও আব্দুল হামিদ প্রমুখ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন