সারাদেশের মতো শাহপরাণ মডেল স্কুলে বই উৎসব পালিত হয়েছে।

নতুন বছরের মঙ্গল বার (১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে দেশজুড়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।সারাদেশের মতো শাহপরাণ মডেল স্কুলে বই উৎসব পালিত হয়েছে। শাহপরাণ মডেল স্কুলে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) জগন্নাথপুর উপজেলার সাধারণ সম্পাদক জনাব জহিরুল ইসলাম।প্রত্যেক অভিভাবককে তার ছেলে-মেয়েকে প্রতিদিন এক ঘন্টা সময় দিতে হবে।

            ‘নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মতো ফুটব,

বর্ণমালার গরব নিয়ে আকাশ জুড়ে উঠব’


জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়ার ইউনিয়নের সদ‌্য প্রতিষ্ঠিত উচ্চ বিদ‌্যালয় শাহপরাণ মডেল স্কুলের বই উৎসবঅনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) জগন্নাথপুর উপজেলার সাধারণ সম্পাদক জনাব জহিরুল ইসলাম।
জনাব আব্দুর রউফ সাহেবের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব জামাল উদ্দিনের সঞ্চালনায় বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত বই উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকবিশিস উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব আবু তাহের রানা, ইতালি প্রবাসী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মজনু আলী, প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব নাসির উদ্দিন সহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন