শাহপরাণ মডেল হাই স্কুলে জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উদযাপিত হয়।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জামাল উদ্দিন এর সভাপতিত্বে, ও সহকারি প্রধান শিক্ষক ওলিউর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠান কার্যক্রম শুরু হয়।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন অত্র বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ছামিয়া খাতুন শিমু এবং পবিত্র গীতা পাঠ করেন অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সরস্বতী রাণী দেব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী, যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ তাজ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং কলকলিয়া ইউনিয়নের সচিব মহোদয়, সামছুল আলম,জগন্নাথপুর উপজেলা যুবলীগ নেতা নাসির উদ্দিন, কামরুল বক্স,জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান,নাদামপুর গ্রামের তরুণ সমাজ সেবক মীর নান্নু বক্স,সাকিল আহমদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে ষড়যন্ত্রকারীরা স্বপ্ন দেখেছিল স্বাধীন বাংলাদেশকে আবারও পাকিস্তান বানাতে। কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সব বাঁধা উপেক্ষা করে দেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন।
এসময় বক্তারা নিজ নিজ অবস্থান থেকে বঙ্গবন্ধুকে প্রজন্ম থেকে প্রজন্মের কাছে পৌছে দেয়ার আহ্বান জানান।
প্রতিযোগিতার পুরস্কার প্রদানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


