শাহ্‌পরাণ মডেল হাই স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়।

ঐতিহ্যবাহি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউপি'র শাহ্‌পরাণ মডেল হাই স্কুলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক রিংকু দেবের উপস্থাপনা এবং অত্র বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ছামিয়া খাতুন শিমুর পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
শুভেচ্ছা বক্তব্য দেন অত্র বিদ্যালয়ের ৭ম শ্রণির ছাত্রী শামিমা সুলতানা।

উক্ত সভায় সভাপতিত্ব করেন শাহ্‌পরাণ মডেল হাই স্কুলের সপ্নদ্রষ্টা অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জামাল উদ্দিন সাহেব,এছাড়া ও বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইয়াকুব আলী ও সরস্বতী রাণী দেব।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন