শাহ্‌পরাণ মডেল হাই স্কুলে যথাযথ মর্যাদায় পালিত হল ২ দিন ব্যাপী ২১ ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

জগন্নাথপুর  উপজেলার শাহ্‌পরাণ মডেল হাই স্কুলে যথাযথ মর্যাদায় পালিত হল ২ দিন ব্যাপী  ২১ ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

প্রধান শিক্ষক জনাব, জামাল উদ্দিন সাহেবের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ইয়াকুব আলী'র সঞ্চালনায় ৮ম শ্রেণির ছাত্রী ছামিরা খাতুন শিমু'র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে দু'দিন ব্যাপী আয়োজনের (প্রথম দিনে) কবিতা আবৃত্তি,চিত্রাঙ্কন ,দেশাত্মবোধক গান,ইসলামিক সংগীত,দলীয় জাতীয় সংগীত, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভার  আয়োজন করা হয়।

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন  জগন্নাথপুর উত্তরা ব্যাংকের শাখা ব্যবস্থাপক, মোঃ সাইফুল ইসলাম, শাহজালাল মহাবিদ্যালয়ের অর্থনীতি প্রভাষক,মোঃ জহিরুল ইসলাম,বাংলাদেশ অধিকার বাস্তবায়ন  পরিষদের চেয়ারম্যান, মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, নাদামপুর গ্রামের সংগীত শিল্পী,মোঃ আজাদ মিয়া।

(দ্বিতীয় দিনে) সকালে প্রভাতফেরী শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জগন্নাথপুর উপজেলা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে'র ভাইস চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী জনাব মোঃ জসীম উদ্দিন সাহেব বিশিষ্ট মুরুব্বি আবরু মিয়া,আঃ রজাক, আঃ রুপ,আব্দুল হামিদ,তরুণ সমাজ সেবক নাসির মিয়া,সেলিম আহমদ,যুক্তরাজ্য প্রবাসী নাসির মিয়া ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রিংকু দেব, সহকারী শিক্ষিকা সুবর্ণা রাণী ও হাবিবা আক্তার।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন