শাহপরাণ মডেল স্কুলের কৃতি ছাত্রীর যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা
অদ্য ১৪/০৩/২০১৯খ্রিঃ রোজ বৃহস্পতিবার শাহপরাণ মডেল স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সুমেনা আক্তার ঝুমি'র যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাদাপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি যুক্তরাজ্য প্রবাসী জনাব আছলম আলী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জহিরুল ইসলাম, প্রভাষক শাহজালাল কলেজ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাদামপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসী জনাব আব্দুল ফটিক। প্রধান অতিথির বক্তব্য শেষে উক্ত অনুষ্ঠানের বিদায়ী ছাত্রী সুমনা আক্তার ঝুমিকে বিদায়ী সংবর্ধনা ক্রেস্ট তুলে দেয়া হয় এবং সেইসাথে ঝুমি তার দেয়া উপহার আলমারির চাবি প্রধান শিক্ষকের হাতে তুলে দেন।
বিশেষ অতিথি জনাব আব্দুল ফটিক বিদ্যালয়ে কয়েকটি ফ্যান দেয়ার ঘোষণা দেন। জনাব নাসির উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সপ্তম শ্রেণির ছাত্রী শামিমা সুলতানা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব গৌছ আলী, জনাব নাজির উদ্দিন, উসমানী, বেলাল প্রমুখ।
সবশেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

